নোয়াখালীতে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা—ঘরে বসেই করবেন আবেদন যেভাবে

১৩ মে ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ১০:৩০ PM
ফাইল ফটো

ফাইল ফটো © টিডিসি সম্পাদিত

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে জনসাধারণের ভোগান্তি কমাতে ঘরে বসেই সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ। সেই নির্দেশনায় নোয়াখালীবাসীর জন্য পুলিশি সেবায় আসছে যুগান্তকারী পরিবর্তন। এখন থেকে থানায় না গিয়েও ঘরে বসেই করা যাবে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি)।

জনসাধারণের সময়, শ্রম ও ভোগান্তি কমাতে বাংলাদেশ পুলিশের প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে এই সুবিধা চালু করা হচ্ছে। যদিও এতদিন অনলাইনে শুধু হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল, এবার তা সম্প্রসারণ করে সব ধরনের জিডির আবেদনের সুযোগ তৈরি করা হয়েছে।

এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আগামী ১৫ মে (বৃহস্পতিবার) থেকে। নোয়াখালী জেলার প্রতিটি থানায় একযোগে অনলাইন জিডি গ্রহণ কার্যক্রম শুরু করবে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী নোয়াখালী জেলার প্রতিটি থানা এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডির আবেদন গ্রহণ করবে। আপনারা ঘরে বসেই নির্ধারিত ম্যানুয়াল বা নির্দেশিকা অনুসরণ করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই জিডি করতে পারবেন।

আবেদনের পদ্ধতিতে জানতে ক্লিক করুন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬