প্রতিবন্ধী কলেজ ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

১৭ মার্চ ২০১৯, ০৭:৩৩ PM
ধর্ষিতার বিক্ষোদ্ধ সহপাঠীদের মানববন্ধন।

ধর্ষিতার বিক্ষোদ্ধ সহপাঠীদের মানববন্ধন। © টিডিসি ফটো

কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে স্নাতক পড়ুয়া এক প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক অরুণ সূত্রধর ও তার সহযোগী দামপাড়া ইউপি সদস্য শংকর সূত্রধরের শাস্তির দাবিতে শনিবার দুপুরে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের সামনে কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ধর্ষিতা ও তার পরিবার সূত্রে জানা যায়, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধর পাড়ার শারীরিক প্রতিবন্ধী ও নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী। পাশের বাড়ির অবনী সূত্রধরের পুত্র তাপস সূত্রধরের স্ত্রী ও বাউবির এসএসসি পরীক্ষার্থী মুক্তা সূত্রধরকে প্রাইভেট পড়াতে প্রতিদিন তাদের বাড়িতে যায় ওই ছাত্রী। মুক্তার দেবর অরুণ সূত্রধর বিয়ের প্রলোভনে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

গত বছরের ১৬ ডিসেম্বর ভোরে বাড়ির সামনে অরুণে ফার্নিচারের দোকানে তার সাথে দেখা করতে যায় ছাত্রীটি। এসময় উপস্থিত অরুণের সহযোগী ও দামপাড়া ইউপি সদস্য শংকর সূত্রধর বাইরে থেকে দোকান লাগিয়ে পাহারা দেন। অরুণ এ ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার কিছু দিনের মধ্যে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়ে। গত ২৮ জানুয়ারি অরুণ বিয়ের আশ্বাস দিয়ে ছাত্রীটিকে কিশোরগঞ্জ শহরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গর্ভপাত ঘটায়। এরপর থেকে অরুণ বিয়ে করতে টালবাহানা শুরু করায় ঘটনাটি এলাকাবাসীকে জানালে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বসে। শালিসে বিয়ের সিদ্ধান্ত দেওয়া হয়। ইউপি সদস্য শংকর সূত্রধরের সহযোগিতায় অরুণ শালিস সিদ্ধান্ত অবমাননা করে।

ওই ছাত্রী জানান, গত ৮ মার্চ নারী দিবসে ওই ছাত্রীর ছোট নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ভাইকে নিয়ে থানায় মামলা করতে এলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মামলা না নিয়ে অন্য ভাবে বুঝিয়ে বিদায় করে দেয়। পরে ওই ছাত্রী ১২ মার্চ কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

মানববন্ধনের বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, বিষয়টি আমার জানা নেই।মানববন্ধন হওয়ার খবর পেয়ে এলাকায় খুঁজ নিয়ে জানা যায়, তারা কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলাটি জুডিশিয়াল তদন্ত করছে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসাম্মদ শাহীনা আক্তার জানান, ধর্ষিতা ছাত্রীর খোঁজ খবর নেয়া হচ্ছে। ধর্ষক ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তিতে উপজেলা প্রশাসন সকল প্রকার সহযোগিতা করবে।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬