মাথায় হেলমেট হাতে অস্ত্র নিয়ে সংঘর্ষে জবি ছাত্রলীগ

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৫ PM
আজও সংঘর্ষে জড়িয়েছে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা

আজও সংঘর্ষে জড়িয়েছে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের  ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, জবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম ও সাধারন সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মীরা সকাল থেকে ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। একপর্যায়ে জবি ছাত্র লীগের বিদ্রোহী গ্রুপের কর্মীরা প্রতিদিনের ন্যায় আজও ক্যাম্পাসে মহড়া দেওয়ার জন্য প্রধান ফটক দিয়ে ভিতরে গেলে সভাপতি, সাধারণ সম্পাদকের কর্মীরা তাদের উপর হামলা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

এসময় সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষই দেশীয় অস্ত্র ও মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ক্যাম্পাসে অবস্থান নেয়।

বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬