ফোনে তুচ্ছ তর্কে প্রেমিকার আত্মহত্যা

০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪০ PM
নিহত কলেজছাত্রী উপমা গিরি

নিহত কলেজছাত্রী উপমা গিরি

মোবাইল ফোনে প্রেমিকের সঙ্গে তর্কের পর আত্মহত্যা করেন এক কলেজছাত্রী। ফোনে কথা বলা অবস্থায় প্রেমিক-প্রেমিকা দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে এর জের ধরে গলায় ফাঁস দেয় ওই ছাত্রী।বৃহস্পতিবার রাতে ভারতের চব্বিশ পরগনায় এমন ঘটনাটি ঘটেছে। পরে পুলিশ ওই ছাত্রীর শোয়র ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত কলেজছাত্রী উপমা গিরি কলকাতার একটি কলেজে বিএড পড়তেন। ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জের বাসিন্দা তিনি। তবে গড়িয়ায় ঘর ভাড়া নিয়ে একা থাকতেন।

পুলিশ জানিয়েছে, প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলা অবস্থায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।প্রেমিককে আত্মহত্যা করার হুমকি দিয়ে ফোন কেটে দেন ওই তরুণী। ঘটনাটি বুঝতে পেরে এক বন্ধুকে খবর দেন উপমার প্রেমিক। সেই বন্ধু ফোনে ঘটনাটি নরেন্দ্রপুর থানায় জানান।

পুলিশ যখন গড়িয়ায় ওই তরুণীর ভাড়া বাড়িতে পৌঁছায়, তখন গভীর রাত। যথারীতি ঘরের দরজা বন্ধ ছিল। বাধ্য হয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ। পরে উপমা গিরির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসত মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬