সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক দম্পতির নিহত হয়েছেন

সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক দম্পতির নিহত হয়েছেন © প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার কোর্টবাড়ি এলাকায় রেললাইনে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক দম্পতির নিহত হয়েছেন। আজ শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুম (২৫) ও ইতি খাতুন (১৯)।

পথচারী আল ইসলাম শুভ বলেন, সন্ধ্যার দিকে তাঁরা দুজন হাত ধরে যাচ্ছিলেন। আবার মোবাইল দিয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ গাজীপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ওই নারী। আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে মারা যায় তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কয়েকজন পথচারী ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে তাঁর কোনো স্বজন না আসায় এখান থেকে তাঁর নাম পরিচয় জানা যায়নি।

এদিকে ঢাকা রেলওয়ের থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে উত্তরা কোর্টবাড়ি এলাকার রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই দম্পতি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের। এতে ঘটনাস্থলেই মারা যায় ইতি নামের ওই নারী। আর পথচারীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।

পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন
  • ০২ জুলাই ২০২৬
জেলের ছদ্মবেশে মাদককারবারি, জালে মিলল ৫ কোটি ১০লাখ টাকার ইয…
  • ০২ জুলাই ২০২৬
লুকাকুকে বেঞ্চে রেখেই সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের একাদশ ঘো…
  • ০২ জুলাই ২০২৬
মিয়ানমারে ১০ বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতিকে মহানগর শিবির নেতা— ‘একদম চাপ দিয়া তেলাপো…
  • ০২ জুলাই ২০২৬
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রধান আসামি মুকুল …
  • ০২ জুলাই ২০২৬