ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর

‘আয়নাঘরে গুমের তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা রাখা হয়েছিল’

০৬ এপ্রিল ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর কাজুল ইসলাম

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর কাজুল ইসলাম © টিডিসি

গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্য টাইম বোমা রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কাজুল ইসলাম। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালে চার মামলার শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, ‘আমিসহ গুমের মামলা তদন্ত দলকে হত্যারর উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। তবে কোনো ষড়যন্ত্র বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। ট্রাইব্যুনালের বিচার নিয়ে দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারবেন না।’
 
বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল তৈরির নিয়ে রাজনৈতিক দলের দাবির বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার মন্তব্য করা উচিৎ হবে। রাজনৈতিক দলগুলো তাদের দাবি জানাতে পারে। রাজনীতির কাজ হচ্ছে দেশকে নিয়ে ভাবা। ফলে তারা এই বষিয়ে ভাবতে পারে। অপরাধের যে বিস্তৃতি, তা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে। তবে সারা দেশে ছড়িয়ে দেয়া কতটা বাস্তবসম্মত, সেটা সরকার অবশ্যই চিন্তা করবে।’

তিনি আরও বলেন, ‘একটা ট্রাইব্যুনাল অবশ্যই যথেষ্ট নয়। এখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। সরকারও এ ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করছে। সহসাই অনন্ত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদী।’

ট্যাগ: আয়নাঘর
ফুটবল বিশ্বকাপে অংশ নিবে না ইরান
  • ১১ মার্চ ২০২৬
যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে :…
  • ১১ মার্চ ২০২৬
রাজশাহীতে ইফতার মাহফিলে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির দুঃ…
  • ১১ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন ঢামেক অধ্যাপক…
  • ১১ মার্চ ২০২৬
ক্যান্সারে আক্রান্ত ঢাবির সাবেক ছাত্রী মাজেদা বাঁচতে চান
  • ১১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীতে ভারতগামী থাই পতাকাবাহী জাহাজে হামলা
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081