ইয়াবা বিক্রির দায়ে ছাত্রলীগ নেতাসহ আটক চার

২২ জানুয়ারি ২০১৯, ১০:০৯ AM
জুয়েল হাসান আরমান

জুয়েল হাসান আরমান

ইয়াবা বিক্রির দায়ে খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে শেখ পাড়ার একটি গলি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। 

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, প্রথমে সানি ও তুষারকে আটক করা হয়। সানির কাছে ৩৫ পিস ও তুষারের কাছে তিন পিস ইয়াবা পাওয়া যায়। তারা জানান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমানের হয়ে তারা ইয়াবা বিক্রি করেন। পরে শেখ পাড়ার একটি গলি থেকে আরমান ও তার সঙ্গে থাকা হোসেনকে আটক করা হয়। আরমানের কাছে নয় পিস ও হোসেনের কাছ থেকে তিন পিস ইয়াবা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সোমবার সন্ধ্যায় ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমু সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬