ধর্ষণে অন্তঃসত্ত্বা: সন্তান প্রসবে ৪র্থ শ্রেণি ছাত্রীর মৃত্যু

১৯ জানুয়ারি ২০১৯, ০৬:০৬ PM
গ্রাফিক্স ছবি

গ্রাফিক্স ছবি

কুমিল্লার হোমনায় ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়া চারকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির সেই কিশোরী ছাত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। শুক্রবার ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মেয়েটির মৃত্যু হয়। তবে নবাগত পুত্র সন্তানটি সুস্থ আছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রসববেদনা উঠলে মেয়েটিকে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সিজারিয়ান অপারেশন করা হয়। এতে জন্ম নেয়া পুত্র সন্তানটি জীবিত থাকলেও মারা যান কিশোরী মা (১১)। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। এদিকে ধর্ষকের পরিবার জনরোষের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে।

জানা যায়,গত বছরের ৫ মার্চ রাতে কলাগাছিয়া চারকুড়িয়া গ্রামের মো.জুলহাস মিয়ার কিশোরী মেয়ে, তার প্রতিবেশী চাচার বাড়িতে টিভিতে স্টার জলসার নাটক দেখতে যায়। নাটক দেখে আনুমানিক রাত ৯ টার দিকে ঘরে ফেরার পথে একই গ্রামের প্রতিবেশি মো. তছর মিয়ার ছেলে বিবাহিত জাকির হোসেন (২৬) তাকে একা পেয়ে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কাঠ বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি তখন যন্ত্রণায় চিৎকার করতে চাইলেও জাকির তাকে প্রাণে মেরে ফেলাসহ ভয় ভীতি প্রদর্শন করে। কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি ভয়ে বিষয়টি গোপন রাখে।

ঘটনার শিকার কিশোরীর ভাবী মর্জিনা বেগম জানান, হঠাৎ তার ননদের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয়। পরে তাকে নীরবে একা ডেকে জিজ্ঞাসা করলেও সে ভয়ে কিছু বলতে চায়না। আমি তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে জিজ্ঞাসা করলে সে জাকির কর্তৃক জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছে বলে জানায়। পরে ডাক্তারি পরীক্ষা করেও অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এরপর ধর্ষিতার বাবা জুলহাস মিয়া বাদি হয়ে গত ১৯ আগস্ট হোমনা থানায় ধর্ষক জাকিরকে আসামি করে মামলা করেন। এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. শিব্বির আহম্মেদ বলেন, লম্পট জাকির হোসেন কর্তৃক গর্ভবতী হওয়া ৪র্থ শ্রেণির মেয়েটি সন্তান জন্ম দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং উপযুক্ত বিচার দাবি করছি ।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, ঘটনাটি জেনেছি  এবং হোমনা থানায় মামলা রয়েছে। আসামিও জেলে আছে। তবে মেয়েটির পরিবারকে বলেছি সংশ্লিষ্ট থানায় একটি জিডি করে ময়নাতদন্ত করার। এতে মামলার জন্য সুবিধা হবে।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬