সাতক্ষীরা সীমান্তে ১৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

১০ মার্চ ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৩ PM
স্বর্ণের বারসহ আটক সোহেল উদ্দীন

স্বর্ণের বারসহ আটক সোহেল উদ্দীন © টিডিসি

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসব বারের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা।

আজ সোমবার (১০ মার্চ) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক চোরাকারবারীর নাম সোহেল উদ্দীন (৫৫)। তিনি জেলার কলারোয়া উপজেলার আইসপাড়ার হামেস উদ্ধীনের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা আবাদেরহাট এলাকায় অবস্থান নিয়ে ইজিবাইকে করে সীমান্তের দিকে গমনকালে সোহেল উদ্দীনকে আটক করে। এ সময় তার ইজিবাইকের স্টিয়ারিংয়ের এর সেটিংয়ের মধ্যে টেপ দিয়ে পেচানো অবস্থায় রাখা ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ইজিবাইকসহ জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, জব্দকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া আটক চোরাকারবারিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence