ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

১২ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ PM
সমীর কুমার দাস

সমীর কুমার দাস © সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ করিমপুর মুহুরিবাড়ি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশাচালকের নাম সমীর কুমার দাস (২৮)। তিনি মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক কুমার দাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করে আসছে সমীর কুমার দাস। রবিবার রাতে সমীর বাড়িতে না ফেরায় শহরের বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে তার স্বজনরা। একপর্যায়ে তারা বিষয়টি পুলিশকেও অবহিত করে। রাত ২টার দিকে স্থানীয় লোকজন দক্ষিণ করিমপুর মুহুরিবাড়ির পাশে সমীরের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে নিহতের পরিবার মামলা করেছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬