ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

১২ জানুয়ারি ২০২৬, ১০:১৭ PM
জিতু মিয়া

জিতু মিয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া (৬২) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মসজিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিতু ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য জিতু মিয়ার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রমজান মেম্বারের বিরোধ চলছিল। সোমবার দুপুরে মসজিদবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়ক। সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে দেখা হয় তার। বিয়েতে তাদেরকে দাওয়াত দেওয়ায় ক্ষিপ্ত হন তিনি। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ওবায়দুর রহমান জানান, বিয়ের দাওয়াত নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে সাবেক ইউপি সদস্য জিতু মিয়া নিহত হন। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে উপায়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
  • ২১ জুলাই ২০২৬
ককরোচ আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং 
  • ২১ জুলাই ২০২৬
জামায়াত এমপি গাজী নজরুল কি ‘হানি ট্র্যাপে’র শিকার
  • ২১ জুলাই ২০২৬
পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, চার ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১…
  • ২১ জুলাই ২০২৬
রাহুল গান্ধী গ্রেফতার 
  • ২১ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য স্থানীয় নির্বাচন নয়
  • ২১ জুলাই ২০২৬