ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সাময়িক বরখাস্ত

১০ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ PM
নবীনগর থানা

নবীনগর থানা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন, নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর উপজেলার কানাবাড়ি মোড়ে গাঁজাভর্তি একটি পিকাপভ্যান আটক করে টহলরত দুই পুলিশ সদস্য আহসান জাহিদ ও আবু কাউসার। পরে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে গাঁজাভর্তি পিকআপ ভ্যানটি ছেড়ে দেন তারা। পরে ঘটনা জানাজানি হলে প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় এসআই জাহিদ ও কনস্টেবল কাউসারকে সাময়িক বরখাস্ত করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9