মাগুরার ভুক্তভোগী সেই শিশুর পাশে চিকিৎসক ঐক্য পরিষদ

০৮ মার্চ ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০১:০২ PM

© সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের সেই শিশুর পাশে দাঁড়িয়েছে চিকিৎসক ঐক্য পরিষদ। শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়েট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ভুক্তভোগী শিশুকে দেখতে যান সংগঠনের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী ও যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. ওবায়েদ।

এসময় চিকিৎসক ঐক্য পরিষদের নেতারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তারা ভুক্তভোগীর ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সহায়তাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তারা নৃশংস এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে, শনিবার বিকেলে চিকিৎসক ঐক্য পরিষদের জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢাকা) শহীদ ডা. মিলন চত্বরে ‘সর্বস্তরের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নিয়ে চিকিৎসক ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি করা হবে। কর্মসূচিতে মেডিকেল সংগঠন এবং চিকিৎসকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে চিকিৎসক ঐক্য পরিষদের নেতারা।

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence