হিযবুত তাহ্‌রীরের মিছিল শুরুতেই ছত্রভঙ্গ না করার কারণ জানাল ডিএমপি

০৮ মার্চ ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:০৫ PM
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী © সংগৃহীত

মুসল্লিদের নিরাপত্তার কথা ভেবে হিযবুত তাহ্‌রীরের মিছিল শুরুতেই ছত্রভঙ্গ করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (৮ মার্চ) ডিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

ডিএমপি কমিশনার বলেন, হিযবুত তাহ্‌রীরের মিছিল আমরা প্রথমেই ডিসপার্স (ছত্রভঙ্গ) করতে পারতাম, উত্তর গেটে প্রচুর মুসল্লি ছিল, তখন কাঁদানে গ্যাস কিংবা কোনোভাবে তাদেরকে প্রতিরোধ করতে চাইলে মুসল্লিদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটত। তাই আমরা বাইতুল মোকাররমের গেটে তাদেরকে ছত্রভঙ্গ করিনি।

তিনি আরও বলেন, শুক্রবার (৭ মার্চ) হিযবুত তাহ্‌রীরের মিছিল থেকে ১৫ জন, ঘটনার পর চারজন এবং তার আগের দিন তিনজনসহ মোট ২২ জনকে আমরা গ্রেফতার করেছি। এখনও গ্রেফতার অভিযান চলছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬