টিসিবির কার্ড বিতরণ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

০৮ মার্চ ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:০৫ PM
নিহত রফিকুল ইসলাম রফিক

নিহত রফিকুল ইসলাম রফিক © সংগৃহীত

টিসিবির কার্ড ও ভিজিএফ’র চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক (৫০) নামে এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করেছে অপরপক্ষ। শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে পরিষদে সামনের বাজারে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় জানান, টিসিবির কার্ড বিতরণ নিয়ে পূর্ববিরোধ ও ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে সরকারিভাবে ১০ কেজি ভিজিএফ’র চাল বিতরণের বিষয় নিয়ে তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের লোকজনের সঙ্গে রফিকুল ইসলাম রফিকের বাকবিতণ্ডা হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাদের লোকজন রফিককে মারধর করতে থাকেন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরমধ্যেই সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন রফিকের শরীরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিস্তারিত জানতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগ: বিএনপি
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬
নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 
  • ১৯ এপ্রিল ২০২৬
বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব
  • ১৯ এপ্রিল ২০২৬
জেনে নিন জনপ্রিয় ৭টি স্কলারশিপ সম্পর্কে
  • ১৯ এপ্রিল ২০২৬
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ড্যাফোডিলের ‘এআই হ্যাকাথন ২০…
  • ১৯ এপ্রিল ২০২৬
সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান 
  • ১৯ এপ্রিল ২০২৬