নির্মাণাধীন বেড়িবাঁধের গাছচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

০৭ মার্চ ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
নুসরাত জাহান মিম্মি

নুসরাত জাহান মিম্মি © টিডিসি ফটো

পিরোজপুর সদর উপজেলায়  নির্মাণাধীন বেড়িবাঁধের গাছচাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবাহান।

জানা গেছে, মিম্মি উপজেলার কদমতলা ইউনিয়নের ভেড়ামারা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় ভেড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা জানান, সকালে মা ও ভাইয়ের সঙ্গে মিম্মি বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে যায়। এরপর সেখান থেকে পাশেই একটি খেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মাণাধীন বেড়িবাঁধের খনন কাজ চলছিল। এ সময় ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ  মিম্মির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি আব্দুস সোবাহান জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬