বিমানবন্দর থেকে যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

০৫ মার্চ ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝি

মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝি © সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
তিনি বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিমানবন্দর থানা থেকে আমাদের জানিয়েছে। চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তাদের আনা হলে বিস্তারিত বলা যাবে।

জানা গেছে, তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। গত বছর ৫ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তারা উভয়ে এর আগে পুরান বাজারের একটি হত্যা মামলার আসামি ছিলেন।

 

ট্যাগ: যুবলীগ
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence