রাবিপ্রবির ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ গ্রেপ্তার

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
বিশ্বজিৎ শীল

বিশ্বজিৎ শীল © টিডিসি ফটো

অপারেশন ডেভিল হান্টে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংগঠক বিশ্বজিৎ শীলকে (২৬) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শীলকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. শাহেদ পারভেজ।

ওসি (তদন্ত) শাহেদ পারভেজ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের আসামবস্তি বাজার থেকে ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শীলকে আটক করা হয়। তারপর আজ তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালত সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, রাবিপ্রবি শাখা ছাত্রলীগের সংগঠক বিশ্বজিৎ শীল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৯-২০ সেশনের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী। রাঙামাটি জেলায় সে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার অনুসারী হিসেবে পরিচিত। বর্তমানে প্রকাশ চাকমাও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের আরেক সংগঠক ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেপ্তার করে পুলিশ।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬