ছিনতাইরোধে মাঠে নামছে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট: আইজিপি

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি বাহারুল আলম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি বাহারুল আলম © সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম। আজ সোমবার রাজশাহীর পিটিআইয়ের সম্মেলনকক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ-বিষয়ক কর্মশালা শেষে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ‘রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে শনিবার সকাল থেকে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রপলিটন পুলিশ, র‍্যাব ও অ্যান্টিটেররিজম ইউনিট যৌথ অভিযান করবে। আজকে থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে।’

আরও পড়ুন: কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী, সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েক দিন আগেই। ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাস, বড় সন্ত্রাসকারী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে।’

এ বিশৃঙ্খল অবস্থার জন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে কি না, এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘গতকালও র‍্যাব একজন ছিনতাইকারীকে তার আস্তানা থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চাপাতি-ছুরির পাশাপাশি ৬ লাখ টাকা বান্ডেল করা অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। এরপরই আসলে বলা যাবে।’

চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close