কুয়েটে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
কুয়েটে দু’পক্ষের সংঘর্ষ

কুয়েটে দু’পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে অজ্ঞাত ৪০০/৫০০ জনের নামে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুয়েটের সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) মো. সাইফুর রহমান বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলাটি করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশ মামলা দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন । খানজাহান আলী থানার ওসি (তদন্ত সনজিদ কুমার ঘোষ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, কুয়েটে হামলার ঘটনায় অজ্ঞাত নামা ৪০০ থেকে ৫০০ জনের নামে মামলা করা হয়েছে। 

তিনি আরও জানান, কোন রাজনৈতিক নেতার নাম উল্লেখ নেই। তদন্তে দোষীদের নাম প্রকাশ করা হবে।

নববর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে লাঠিখেলা, ধুয়া গান-গম্ভীরায় লো…
  • ১৫ এপ্রিল ২০২৬
৩ দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ইসরায়েলি মুদ্রা ‘শেকেল’, দর…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ, বাংলা প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইন…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬