মাকে ধাক্কা দিয়ে ফেলে তুলে নিয়ে গেল স্কুলছাত্রীকে, অতঃপর...

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
উদ্ধার হওয়া স্কুলছাত্রী এবং গ্রেপ্তার তরুণ আবুল হোসেন হৃদয়

উদ্ধার হওয়া স্কুলছাত্রী এবং গ্রেপ্তার তরুণ আবুল হোসেন হৃদয় © টিডিসি ফটো

নোয়াখালীর সদর উপজেলায় অপহৃত এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আসামিকে বিচারিক আদালতে হাজির করা হবে। এর আগে সোমবার বিকেলে উপজেলার একটি গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রী ও তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল হোসেন হৃদয় (২৪) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। র‍্যাব-১ জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রী (১৫) স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আসামি আবুল হোসেন হৃদয় স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তিনি ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে পথরোধ করে প্রেম নিবেদন করাসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। 

গত ৭ ফেব্রুয়ারি বিকেলে ভুক্তভোগী তার মাসহ কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে এলে হৃদয় ও অপর আসামিরা আগে থেকে ওঁতপেতে থাকা একটি কালো রঙের হাইস মাইক্রোবাস থেকে নেমে তার মাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়। পরে তারা ভুক্তভোগীকে অপহরণ করে মাইক্রোবাস যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

আরো পড়ুন: উত্তরায় স্বামী-স্ত্রীর উপর হামলা, ধোলাই দিয়ে হামলাকারীদের পুলিশে দিল জনতা

ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালতের আদেশে ১৬ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় মামলাটি নথিভুক্ত হয়। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বিকেলে মতিপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ও অপহরণের শিকার শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তারপর তাদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণের শিকার ভুক্তভোগী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবেন। আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুতেরর দায়ে দুই ব্যবসায়ীক…
  • ০৮ এপ্রিল ২০২৬
close