কুবি শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনাম ফের রিমান্ডে

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সকালে কারাগার থেকে ডা. এনামুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়াও সাভার থানার আরও ছয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকায় থেকে ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ডে ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম। এ ঘটনায় নিহতের মা কুলছুম বেগম সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

ট্যাগ: আদালত
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close