পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম

০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৭ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে সায়ফা আক্তার ( ১৮) মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সায়ফা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় সবার চোখের আড়ালে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পাশের পুকুরে সায়ফার দেহ ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বনশ্রী বণিক চৈতি তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুদের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও যে কতটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এটি তার একটি হৃদয়বিদারক উদাহরণ। আদরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬