শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ AM
শিক্ষার্থীদের  মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে অনৈতিক আচরণ এবং শ্লীলতাহানি করে আসছিলেন। লোকলজ্জা ও ভয়ে এতদিন বিষয়টি গোপন থাকলেও এখন তাঁরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি চান।

এ সময় স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আগেও একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও বর্তমানে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এলাকাবাসী ও শিক্ষার্থীরা কোনোভাবেই বিষয়টি মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মওলানা জালাল উদ্দীন জানান, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি তদন্ত করেছে। তবে নতুন করে আবারও তদন্তের নোটিশ আসলেও তা এখনো শুরু হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাদব চন্দ্র বসু জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন চাওয়া হয়েছে। গত সোমবার সরেজমিনে তদন্তের কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থেকে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬