জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি

০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ AM
যবিপ্রবি

যবিপ্রবি © টিডিসি সম্পাদিত

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারি নির্দেশনার প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অফিস সময় এক ঘণ্টা কমিয়ে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সাপ্তাহিক ছুটি হিসেবে যথারীতি বৃহস্পতিবার ও শুক্রবার অফিস বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, ইন্টারনেট, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা ও পরিবহনের মতো জরুরি সেবাগুলো আগের নিয়মেই চালু থাকবে।

উল্লেখ্য, এর আগে যবিপ্রবিতে অফিসের সময়সূচি ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। দেশব্যাপী জ্বালানি সাশ্রয় প্রচেষ্টার অংশ হিসেবে এই নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬