ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির হল প্রশাসন

২১ মার্চ ২০২৬, ১০:৫৪ PM
শিক্ষার্থীদের ঈদ সালামি দিলো যবিপ্রবির হল প্রশাসন

শিক্ষার্থীদের ঈদ সালামি দিলো যবিপ্রবির হল প্রশাসন © সংগৃহীত

বাসা থেকে ক্যাম্পাসের অধিক দূরত্ব, চাকরির পড়াশোনা, যানজটের জটিলতা, আর্থিক সংকটসহ নানা কারণে ক্যাম্পাসেই ঈদ পালনে বাধ্য হওয়া শিক্ষার্থীদের জন্য ঈদ সালামি ও বিশেষ খাবারের ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হল প্রশাসন।

শনিবার (২১ মার্চ) সকালবেলা ঈদের নামাজের পূর্বে হল অফিস রুম থেকে শিক্ষার্থীদের মাঝে খাবার ও ঈদ উপহার বিতরণ করা হয়। পরে সকাল ৯.০০টায় কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজে অংশ নেন হলে অবস্থানকারী শিক্ষার্থীরা।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ঈদ কার্ড, ঈদ সালামি, স্বজনদের প্রতি চিঠি। আর খাদ্য সামগ্রীর মধ্যে ছিল মিষ্টি, খাবার, কোমল পানীয়। হল প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন হলে অবস্থানকারী শিক্ষার্থীরা।

হলে অবস্থানরত পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নাঈম বলেন, ‘চাকরির পড়াশোনার জন্য বেশ কয়েকজন শিক্ষার্থী হলে অবস্থান করছি। সাধারণ সময়ের তুলনায় ঈদের ছুটিতে হলগুলো এবং ক্যাম্পাস যেন নীরব-নিস্তব্ধ হয়ে থাকে। শিক্ষার্থী নেই, নেই কোনো যান্ত্রিক কোলাহল। হলে অবস্থানকালে একটু একাকিত্ব বোধ করি। তবে হল প্রশাসনের এমন উদ্যোগে একটু অবাক হয়েছি। আমাদের কথা মাথায় রেখে এমন সুন্দর আয়োজনের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’

আরেকজন শিক্ষার্থী বলেন, ‘কিছুদিন আগে নির্বাচনকালীন ছুটি কাটিয়ে বাসা থেকে আসলাম। দূরত্ব বেশি হওয়ায় যাওয়া-আসার খরচ অন্যদের তুলনায় অনেক বেশি হয়। তাই প্রথমবারের মতো হলে ঈদ সম্পন্ন করলাম। পরিবারের কথা মনে পড়ে, বাসায় যেতে ইচ্ছে করে, কিন্তু চাইলেও অনেক সময় বাসায় যাওয়া হয়ে ওঠে না। এই একাকীত্বের মাঝে হল প্রশাসন আমাদের জন্য ঈদ উপহার প্রদান করেছেন, প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬