পুলিশ হেডকোয়ার্টার্স

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
পুলিশ হেডকোয়ার্টার্স

পুলিশ হেডকোয়ার্টার্স © ফাইল ফটো

সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হুমকি দিচ্ছে— এমন তথ্য পুলিশের নজরে এসেছে। কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ। কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কেউ যদি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি দেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence