ছাত্রদের মানববন্ধনে দুর্বৃত্তের গুলি, ২ শিক্ষক আহত

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
গুলিবিদ্ধ হয়ে দুই শিক্ষক আহত হয়েছেন

গুলিবিদ্ধ হয়ে দুই শিক্ষক আহত হয়েছেন © প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধনে গুলির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক আহত হয়েছেন। মাদরাসা পরিচালনা কমিটি বলছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গুলি চালিয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নজুমিয়ারহাট সড়কে কর্মসূচির সময় এ হামলা হয়। পরে তারা মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করেন। 

আহত দুই শিক্ষক হলেন– প্রভাষক আবু তাহের ও আব্দুর রহিম। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাদরাসার ছাত্র বাদশা মো. ইবনে আব্বাস জানান, গত বৃহস্পতিবার সকালে মাদরাসায় গিয়ে অধ্যক্ষ এসএম ফরিদকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা । এর প্রতিবাদে আজ মাদরাসার সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। সেখানে দুর্বৃত্তরা গুলি চালায়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। 

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শেখ ইউসুফ বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে শিক্ষার্থী ও এলাকাবাসীর শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি চালিয়েছে। 

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন খান বলেন, মাদরাসার দুটি পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। অধ্যক্ষের পক্ষে এক গ্রুপ মানববন্ধন করলে অন্য পক্ষ বাধা দিয়েছে। এখন পর্যন্ত কেউ গুলির অভিযোগ করেননি। 

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬