পুলিশের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলা, আহত ৫

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
পুলিশের গাড়ি ভাঙচুর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা

পুলিশের গাড়ি ভাঙচুর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে বাধা দিলে আওয়ামী লীগে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষ হয়।

জানা যায়, কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী  লিফলেট বিতরণ করছিলেন। এ সময় সাফায়েত গাজী নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৫ পুলিশ সদস্য আহত এবং উত্তেজিত আওয়ামীলীগ সমর্থিতরা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ী ভাঙচুর করে। এছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মিরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পুলিশ সদস্যদের তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইট পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিততি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence