অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৯ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা  আল আমিন হোসেন

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন © সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহামুদুল হাসান মুন্না হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর বাবু পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার  বলেন, ছাত্রলীগ নেতা আল আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মুন্না হত্যা এবং আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ছাত্র আন্দোলন দমাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল আল আমিন।

জানা গেছে, আল আমিন ছাত্রলীগের জেলা কমিটির সদস্য ও স্টেশন বাবু পাড়ার মৃত দুলাল মিঞার ছেলে। ছাত্র আন্দোলনে হত্যা, হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার  বলেন, ‘মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি চৌকস দল নগরীর বাবু পাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ নেতা আল আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মুন্না হত্যা এবং আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ছাত্র আন্দোলন দমাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল আল আমিন।’

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ‘হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই আছে সেখান থেকেই তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে জিরো টলারেন্স ফলো করা হচ্ছে।’

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence