জাবির হলে শীর্ষ সন্ত্রাসীর বাস, পুলিশের কাছে তুলে দিলেন শিক্ষার্থীরা

২৩ জানুয়ারি ২০২৫, ০১:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নুরুজ্জামান নুরু

নুরুজ্জামান নুরু © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলে লুকিয়ে থাকা বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান, শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান নুরুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে অবরুদ্ধ করে আশুলিয়া থানায় সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার শাজাহানপুর থানার ওসি আবদুল ওয়াদুদ। তিনি বলেন, আশুলিয়া থানা পুলিশ নুরুজ্জামানকে (৪৫) শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। জমি দখল, হত্যা সহিংসতাসহ ১৩ মামলার আসামি নুরুজ্জামান নুরুকে আশুলিয়া থানা থেকে বগুড়ায় আনা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাকে আদালতে তোলা হবে।

আশুলিয়া থানা পুলিশের সূত্র উল্লেখ করে ওসি আবদুল ওয়াদুদ আরও জানান, শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে জাবির একটি আবাসিক হলে অবস্থান করছিলেন। তার অবৈধভাবে হলে অবস্থানের বিষয়টি কয়েকজন শিক্ষার্থীর সন্দেহের মধ্যে পড়ে। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হয়। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দুপুরে নুরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় অবরুদ্ধ করে প্রশাসনকে খবর দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত বছরের ৬ এপ্রিল নুরু ও তার বাহিনীর সদস্যরা থানায় ঢুকে বার্মিজ চাকুসহ গ্রেফতার মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। সে সময় তিনি গ্রেফতার হন। ৫ আগস্টের পর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন। গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬