পাহাড়ে দুই একর জায়গায় গাঁজা চাষ, পুড়িয়ে দিল সেনাবাহিনী

২১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
গাঁজা ধ্বংস করছে সেনাবাহিনী

গাঁজা ধ্বংস করছে সেনাবাহিনী © সংগৃহীত

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা এলাকায় দুই একর পাহাড়ি জমিতে চাষ করা হচ্ছিল গাঁজা। খবর পেয়ে সেনা সদস্যরা আগুনে পুড়িয়ে ধ্বংস করে সেগুলো।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

অভিযোগ পাওয়া গেছে, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে গহীন অরণ্যে এসব গাঁজার চাষ করা হচ্ছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস জানান, বাগানটিতে প্রায় অর্ধ কোটি টাকার গাঁজা ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬