চানখাঁরপুলে গণহত্যায় জড়িত সেই কনস্টেবল সুজনকে কারাগারে প্রেরণ

১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
পুলিশ কনস্টেবল সুজন হোসেন

পুলিশ কনস্টেবল সুজন হোসেন © সংগৃহীত

৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার ওপর গুলি করে ৫ জনকে  হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (১২ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। 

এর আগে, গত ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

সেদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। তিনি বলেন, 'শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। একইসঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ২৩ জানুয়ারি উক্ত মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে চানখাঁরপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে ছাত্র-জনতার ওপর কখনো দাঁড়িয়ে, আবার কখনো শুয়ে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা গিয়েছিল, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence