বিএম কলেজের ৪ শিক্ষার্থীকে পুলিশে দিলো সেনাবাহিনী

০৮ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ © সংগৃহীত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চার শিক্ষার্থী উদ্ভট আচরণ করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে। এরপর আটককৃতদের সেনাবাহিনী কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে।

খবর পেয়ে কোতোয়ালি থানায় হাজির হন ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, যাদের আটক করা হয়েছিল তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার কমিটিতে স্থান পেয়েছিল বলে শুনেছি। যদিও ওই কমিটি বাতিল করা হয়েছে।

কলেজ ক্যাম্পাসের পাশের শেরে বাংলা স্কুল নিয়ে একটু ঝামেলা ছিল। সেই ঘটনায় ওরা আটক হতে পারে বলেও জানান তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, উদ্ভট আচরণের কারণে ব্রজমোহন কলেজের চার শিক্ষার্থীকে আটক করে থানায় দিয়েছিল সেনাবাহিনী। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বিএনপির বিজয়ে শুভেচ্ছা জানাল মার্কিন দূতাবাস
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
দিরাই-শাল্লার মানুষের প্রতি যে বার্তা দিলেন শিশির মনির
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
৫০ হাজারেরও বেশি ভোটে হারলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার…
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
২৯২ আসনের বেসরকারি ফল প্রকাশ, কোন দল কত আসন পেল
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
হবিগঞ্জ-১ আসনে বেসরকারি ফলে বিএনপির রেজা কিবরিয়া বিজয়ী
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে ব…
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!