জুয়ার টাকা জোগাতে ফেনীতে সেই বৃদ্ধাকে হত্যা করেন শিক্ষার্থী রাফি

০৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
গ্রেপ্তার আবির আল রাফি

গ্রেপ্তার আবির আল রাফি © সংগৃহীত

ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকায় মাসুদা বেগম (৬৫) নামের এক গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় আবির আল রাফি (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জুয়া খেলার টাকার জোগাতে চুরি করার সময় মাসুদা বেগম দেখে ফেলায় তাকে হত্যা করেন রাফি।

গ্রেপ্তার রাফি নোয়াখালী জেলার সদর উপজেলার চর মটুয়া গ্রামের মো. মেজবাহ উদ্দিনের ছেলে। তিনি ফেনীর একটি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থ সেমিস্টারে অধ্যয়নরত।

আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী।

আরও পড়ুন: শ্যামনগরে অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পুলিশ সুপার জানান, বৃদ্ধা মাসুদা বেগম হত্যার ঘটনায় মামলা করার পর থেকে সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পিবিআই। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে আবির আল রাফিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, রাফি বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়া খেলায় তীব্রভাবে আসক্ত ছিলেন। একপর্যায়ে জুয়া টাকার জন্য বাবার কাছ থেকে একটি ল্যাপটপ কেনার কথা বলে ৪০ হাজার টাকা বাড়ি থেকে নিয়ে আসেন। ওই টাকাও জুয়া খেলায় শেষ হয়ে গেলে গত ২৬ ডিসেম্বর পৌরসভার ফলেশ্বর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর গোলাম ফারুকের ভাই গোলাম কিবরিয়া বকুলের বাসায় চুরি করতে গেলে নিহত মাসুদা বেগম দেখে ফেলেন। একপর্যায়ে মাসুদা বেগম তাকে আটকানোর চেষ্টা করলে আসামি রাফি তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে (মাসুদা) হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

আরও পড়ুন: বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক

জয়িতা শিল্পী জানান, গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও পরিহিত কালো রঙের চেক শার্ট উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাফি এ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার বিস্তারিত জানার জন্য আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে মাসুদা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৭ ডিসেম্বর নিহতের ছেলে মো. জাফর বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন: চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নিহত মাসুদা বেগম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী এলাকার মোস্তফা ভূঁঞা বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি গত ৮ বছর ধরে ফারুক কমিশনারের বাড়ির গৃহকর্মী ছিলেন।

ইরানের হামলায় সৌদিতে ১২ মার্কিন সেনা আহত, দুজনের অবস্থা গুর…
  • ২৮ মার্চ ২০২৬
কিউএস বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে আবারও স্থান পেল চুয়েটের পিএমই…
  • ২৮ মার্চ ২০২৬
জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৮ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৮ মার্চ ২০২৬
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence