চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার চরশৌলমারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকতা ও রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন। গ্রেপ্তার বজলুর রশিদ মঞ্জু উপজেলার চরশৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এসআই শাহাদত বলেন, মঞ্জুর বিরুদ্ধে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬