এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক

১৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ PM
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক

এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক © প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। নিহতদের একজন নদীতে ডুবে, অপরজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে সুবর্ণা আক্তার (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা মিম আক্তার (১৫) নামে আরেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিহত সুবর্ণা আক্তার স্থানীয় বাসিন্দা শ্যামলের মেয়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ নদীর স্রোতে সুবর্ণা ও মিম তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে সুবর্ণাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ মিম আক্তারকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অভিযান চালিয়ে যাচ্ছেন। মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরুল কবীর জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে একই দিন দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জিহাদ (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়। নিহত জিহাদ খুলনার দৌলতপুর থানার মজুমদারপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে এবং শ্রীপুরের গড়গড়িয়া এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক যানটি পালিয়ে যায়। তিনি আরও জানান, কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত?
  • ০৬ আগস্ট ২০২৬
সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ভারত গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল, প্রশ্ন …
  • ০৬ আগস্ট ২০২৬
সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাঁধার মুখে ১১ দল
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ০৬ আগস্ট ২০২৬
উপাচার্যকে স্মারকলিপি দিয়ে ক্যাম্পাস ত্যাগ জকসু-শিবির নেতাদ…
  • ০৬ আগস্ট ২০২৬