৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীরুল মিল্লাত

১২ এপ্রিল ২০২৬, ০৫:০০ PM
এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বসিত

এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বসিত © টিডিসি

বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী প্রতিযোগিতায় আবারও সাফল্যের স্বাক্ষর রাখল গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় একাধিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়নসহ গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

গত ৯ এপ্রিল অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘টিম ইবনে ফিরনাস’। তাদের উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প ‘Hydroplasma X’ বিচারকদের বিশেষ প্রশংসা অর্জন করে।

বিজয়ী দলের সদস্যরা হলেন শেখ রাবিন, জুনায়িদ আহমাদ ও তোহান রহমান (আলিম প্রথম বর্ষ)। উল্লেখ্য, একই দল এর আগে আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতা আইএফএসএফ’২৫-এও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছিল।

উদ্ভাবনী প্রকল্পের পাশাপাশি বিজ্ঞান কুইজ প্রতিযোগিতাতেও মিল্লাতের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। সিনিয়র গ্রুপে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং এমইসি সভাপতি আবু জর সাদরি প্রথম রানারআপ এবং টিএমএসসির নির্বাহী সচিব জুনাইদ আকন তৃতীয় স্থান অর্জন করেন। জুনিয়র গ্রুপে প্রথম রানারআপ হয় আবু বকর সিদ্দিক।

উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তীব্র প্রতিযোগিতার মধ্যেও শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তা’মীরুল মিল্লাত সায়েন্স ক্লাবের (টিএমএসসি) নিয়মিত প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও ধারাবাহিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানান।

ক্লাব কর্তৃপক্ষের মতে, মাদ্রাসা শিক্ষার্থীরাও আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে সমান দক্ষ—এই অর্জন তারই প্রমাণ। সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।

এই সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিজ্ঞানের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ: গাজীপুর
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬
গুম দিবসে সংসদ অভিমুখে কর্মসূচির ঘোষণা করল ১১ দলীয় জোট
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৪ স্কলারশিপ, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
বিআরটিসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  • ২৬ আগস্ট ২০২৬