মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা বিএনপি কর্মীকে

২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
আবু সাঈদকে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়

আবু সাঈদকে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় © প্রতীকী ছবি

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দল কর্মী ও বালু ব্যবসায়ী আবু সাঈদকে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। 

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন এ তথ্য দিয়েছেন। পুলিশ জানান, নৃশংস হত্যাকাণ্ডের শিকার আবু সাঈদ বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ার ইউসুফ আলীর ছেলে। তিনি বালু ব্যবসা করতেন। শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়।

স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নেছার উদ্দিন জানান, আবু সাঈদ স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। বালুর ঠিকাদারি করতেন। দুর্বৃত্তরা তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন জানান, হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ: বিএনপি
২৫ এপ্রিল নয়, মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু নিয়ে যা জান…
  • ১৯ এপ্রিল ২০২৬
তা’মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬