তাবলীগ জামাত: দুই গ্রুপের দ্বন্দ্বে সতর্ক অবস্থানে যৌথ বাহিনী  

২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
সতর্ক অবস্থানে যৌথ বাহিনী

সতর্ক অবস্থানে যৌথ বাহিনী © সংগৃহীত

সাদপন্থি ও জুবায়েরপন্থি দুই গ্রুপের সংঘাতের আশঙ্কায় নগরীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল যৌথ বাহিনী। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনভর নগরীর তাবলীগ মসজিদ এলাকায় অবস্থান নিতে দেখা যায় সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সদস্যদের। তবে তাদের কঠোর অবস্থানের কারণে কোনো ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি। 

সাধারণ মুসল্লিরা জানান, পবিত্র জুমার নামাজের আগে সাদপন্থিদেরও মসজিদে যাওয়ার কথা ছিল। নামাজের আগে দুপুর ১২টার মধ্যে জুবায়েরপন্থিরা তাবলীগ মসজিদে অবস্থান নেন। তারা মসজিদের আশপাশের এলাকাগুলোতে জড়ো হন। কিন্তু জোবায়েরপন্থিরা সাদপন্থিদেরকে মসজিদে ঢুকতে দেবে না বলে ঘোষণা দেয়। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

এমন পরিস্থিতিতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের সদস্যরা তাবলীগ মসজিদের সামনে এবং আশপাশের সড়কগুলোর মুখে অবস্থান নেয়। মসজিদের সামনের সড়কে গল্লামারী মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। 

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, সদপন্থি ও জুবায়েরপন্থি গ্রুপের দ্বন্দ্ব নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল। সেখানে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সংঘাত এড়ানোর জন্য তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। 

ট্যাগ: তাবলিগ
গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence