চট্টগ্রামের মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৭ AM
চট্টগ্রাম মহসিন কলেজ

চট্টগ্রাম মহসিন কলেজ © ফাইল ছবি

ডিগ্রি পাস কোর্সে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে স্থানীয় যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনু এবং নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, ১৩ ডিসেম্বর ডিগ্রি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সৈকত নামে নুরুল আজিম রনি গ্রুপের একজন ছাত্রলীগ কর্মীকে মারধর করে টিনু গ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হানিফ সুমন, একই বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ুন কবীর, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের আহাদ জিসান, ডিগ্রি দ্বিতীয় বর্ষের নুর কায়েস, সোহাগ, ইমরান, জয়ঘোষ ও রাকিব।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, দুপুরে নুরুল আজিম রনির গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করার সময় তাদের লক্ষ করে উসকানিমূলক বক্তব্য দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সর্ম্পকে জানতে চাইলে নুরুল আজিম রনির অনুসারী ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন বলেন, ‘ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ভর্তির সময় টিনু গ্রুপের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৯ নেতাকর্মী আহত হয়েছেন।’

নুরুল মোস্তফা টিনু বলেন, ‘শুনেছি মহসিন কলেজে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে আমি জানি না। তখন আমি আওয়ামী লীগের প্রার্থী নওফেল ভাইয়ের গণসংযোগে ছিলাম।’

চকবাজার থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন  বলেন, ‘ডিগ্রি ভর্তিকেন্দ্রীক একটি ঘটনাকে কেন্দ্র করে এ ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950