রাঙামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওবায়েদ উল্লাহ (৪৩) উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং পূর্বের কোনো শত্রুতা আছে কি না, এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, ‘সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়েদ উল্লাহ রাতে কারিগরপাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী এলাকাটি রিমোট (দুর্গম) এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬