আবাসিক হোটেলে যুবকের ‘আত্মহত্যা’, প্ররোচনা মামলায় প্রেমিকা গ্রেপ্তার 

২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
রাজধানীর আবাসিক হোটেলে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর আবাসিক হোটেলে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। এতে প্ররোচনা মামলায়  গ্রেপ্তার করা হয়েছে তার প্রেমিকাকে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে মালিবাগ চৌধুরীপাড়ার আর ইসলাম নামের আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে ২৩ বছর বয়সী মো. আরাফাত ইসলামের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম খান জানান, ভোরের দিকে খবর পেয়ে আবাসিক হোটেলটির পঞ্চম তলার কক্ষের দরজা ভেঙে লোহার রডের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচানো ঝুলন্ত ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, ওই যুবক সৌদি প্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন। প্রেমিকাকে নিয়ে গত ১৮ তারিখে ওই হোটেলের ৪১১ নং কক্ষে ওঠেন তিনি। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে মেয়েটি কক্ষের বাইরে চলে চলে যায়।

এসআই বলেন, হোটেল কক্ষের দরজা বন্ধ করে আজ ভোরের দিকে গলায় চাদর পেঁচিয়ে রডের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ওই যুবক। নিহতের বাবা-মা আমাদের থানায় এসে হত্যার প্ররোচনায় মামলা করেন। তাই অভিযুক্ত প্রেমিকাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ওই প্রেমিকার নাম স্বর্ণা বিনতে মিম।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence