সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ PM
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল © টিডিসি ফটো

জয়ের জন্য তখন ৩৬ বলে মাত্র ৭ রান প্রয়োজন ছিল, হাতে ৭ উইকেট, এমন পরিস্থিতিতে সাধারণত যেকোনো দলই সহজেই ম্যাচ শেষ করে ফেলে। কিন্তু সেই সহজ সমীকরণকেই কঠিন করে তোলে বাংলাদেশ।

হঠাৎ করেই মাত্র ২ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। যদিও শেষ পর্যন্ত আর কোনো বিপত্তি ঘটতে দেয়নি নিগার সুলতানা জ্যোতির দল। ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে লঙ্কানরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ২০৫ রান

দলের হয়ে ফিফটি করেন হানসিমা করুণারত্নে (৫৪) ও ইমেশা দুলানি (৫২)। এ ছাড়া কাভিশা দিলহারি ৩০, ভারপ্রাপ্ত অধিনায়ক হাসিনি পেরেরা ২৭ এবং কাউসিনি নাথইয়াঙ্গানা ১৮ রান যোগ করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিতু মনি ৩টি উইকেট নেন। এছাড়া নাহিদা আক্তার ২টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। অভিষিক্ত জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ৫ রান করে বিদায় নেন, আর শারমিন সুলতানা রান খাতাই খুলতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও করেন মাত্র ১৩ রান।

এরপর ম্যাচের হাল ধরেন সুপ্তা ও সোবহানা মোস্তারী। তৃতীয় উইকেটে তাদের ৮৭ রানের জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। মোস্তারী ৪১ রান করে ইনজুরিতে মাঠ ছাড়েন। পরে স্বর্ণার সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন সুপ্তা।

তবে জয়ের কাছে গিয়ে কিছুটা ধস নামে। ৮৬ রান করা সুপ্তা ৪৫তম ওভারে আউট হন, আর পরের ওভারে ৩৫ রান করা স্বর্ণাও ফেরেন। দ্রুত কয়েকটি উইকেট পড়ায় শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত নাহিদা আক্তার ও সুলতানা খাতুনর দৃঢ়তায় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9