জলসায় গিয়ে নিখোঁজ কল্পনার মরদেহ উদ্ধার

১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
মরদেহ দেখতে ভিড় করেছেন স্থানীয়রা

মরদেহ দেখতে ভিড় করেছেন স্থানীয়রা © সংগৃহীত

পাবনার চাটমোহরে নিখোঁজ কল্পনা খাতুন নামে ২য় শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কল্পনা উপজেলার চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে ও চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠ থেকে কল্পনা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্বজনরা জানান, কল্পনা শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ইসলামী জলসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে শনিবার সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে অর্ধউলঙ্গ অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।  

এ বিষয়ে, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, 'সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence