যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক

২১ মার্চ ২০২৬, ০৬:০৯ PM
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র © সংগৃহীত

ঈদে নতুন পাজামা-পাঞ্জাবি-টুপি পেয়েছে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ২৩২ জন বন্দী। তাদের জন্য সকালের খাবারে ছিল ফিরনি, সেমাই। সকাল ৮টায় কেন্দ্রের মধ্যে নির্ধারিত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পড়ার স্থানে রঙিন কাগজ দিয়ে সাজানো ছিল। বিষয়টি নিশ্চিত করেছে শিশু উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মো. মঞ্জুর হাছান।

যশোর শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রের উপ-পরিচালক মো. মঞ্জুর হাছান জানান, কেন্দ্রে ১৫০ ‘বন্দীর’ থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে বন্দী ২৩২ জন। ‘বন্দীদের’ মধ্যে সর্বনিম্ন ১০ বছরের আছে ৪/৫ জন। আর অন্যরা ১৭ বছর বয়সী। বিভিন্ন মামলায় তাদের সাজা হয়েছে।

তিনি জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী ‘বন্দীদের’ ঈদের দুপুরে দেওয়া হয়েছে পোলাও, গরুর রেজালা, ডাল, কোমল পানীয় এবং বিকেলে মিষ্টি। রাতের খাবারে থাকবে মাংসের সঙ্গে পাতলা ডাল।

তিনি জানান, সরকারি অর্থেই ঈদ আয়োজনে খরচ করা হচ্ছে। বাইরে থেকে কোনো সহযোগিতা আসেনি।

গত ঈদে ২০ থেকে ২৫ জন অভিভাবক সাক্ষাৎ করেছিলেন। এবার ঈদের দিন সাক্ষাতের সুযোগ আছে। ৩০/৩৫ জন সাক্ষাত করতে পারেন বলে তিনি জানিয়েছেন।

থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠো…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে এবার মন্ত্রণা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬