কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

২২ মার্চ ২০২৬, ০৫:৪২ PM
কাতারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন

কাতারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন © সংগৃহীত

কাতারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে আজ রবিবার (২২ মার্চ) ভোরে কর্তৃপক্ষ জানিয়েছিল, হেলিকপ্টারটি 'রুটিন ডিউটি' বা নিয়মিত দায়িত্ব পালন করছিল। এসময় এতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। "তল্লাশি চালিয়ে সাত আরোহীর মধ্যে ছয়জনকে খুঁজে পাওয়া গেছে," সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে জানায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পরে আরেকটি বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে দুইজন বেসামরিক তুর্কি নাগরিক এবং একজন তুর্কি সেনা সদস্য ছিলেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ইরানের হামলায় কাতার ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে দেশটির প্রধান গ্যাস স্থাপনায় হামলা চালায় ইরান।

তবে, এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কী-না, তা স্পষ্ট নয়।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬