বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত

২২ মার্চ ২০২৬, ০৬:০৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

চলতি বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। একই বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী দলও। এই দুই সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

নাজমুল হোসেন শান্তদের টেস্ট সিরিজে দুটি ম্যাচ রয়েছে। প্রথম টেস্ট ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে, আর দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাকায়তে।

অন্যদিকে অক্টোবর মাসে শুরু হবে নারী দলের সিরিজ। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর, সবগুলোই ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনির নর্থ সিডনি ওভালে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি:

১৩-১৭ আগস্ট: প্রথম টেস্ট, ডারউইন
২২-২৬ আগস্ট: দ্বিতীয় টেস্ট, ম্যাকায়

একনজরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি:

৯ অক্টোবর: প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড
১১ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড
১৪ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড
১৮ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল
২০ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল
২২ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬