৫ আগস্টের পর প্রথমবার

ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক সেকেন্ড’ অবস্থানের চেষ্টা

২২ মার্চ ২০২৬, ০৪:৩১ PM , আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৪:৩৯ PM
রাজু ভাস্কর্যের পাদদেশে ‌‘কয়েক সেকেন্ড’ অবস্থানের চেষ্টা

রাজু ভাস্কর্যের পাদদেশে ‌‘কয়েক সেকেন্ড’ অবস্থানের চেষ্টা © সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে প্রথমবারের মতো দিনদুপুরে প্রাকশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঝটিকা মিছিল করা হয়েছে। এতে সংগঠনটির ১৮-২০ জন নেতাকর্মী অংশ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে।

পরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‌‘কয়েক সেকেন্ড’ অবস্থানের চেষ্টা করছেন। যদিও এরপরই সেখান থেকে সটকে পড়েন তারা। আজ রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন সকালে ‘শিকলবন্দী সকল রাজবন্দিদের মুক্তির দাবি’তে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

জানা গেছে, আজ সকালে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী রাস্তার মাঝামাঝি থেকে এই ঝটিকা মিছিল শুরু হয়। এ সময় ‘জয় বাংলা’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে মিছিলে অংশ নেওয়াদের। এতে ১৮-২০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে রাজু ভাস্কর্যের পাদদেশে ‌‘কয়েক সেকেন্ড’ অবস্থানের চেষ্টা করতে দেখা গেছে। অবশ্যই ছবি-ভিডিও তুলে সেখান থেকে সটকে পড়েন তারা। পরে এ ঘটনার একাধিক ছবি ও ভিডিও আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে শেয়ার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে প্রথমবারের মতো এই কর্মসূচি পালন করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রশাসনের কঠোর সমালোচনা করেন। তারা ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদারের দাবি জানান।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬