আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল

২২ মার্চ ২০২৬, ০২:০৪ PM
আদালতে হাদি হত্যার আসামিরা

আদালতে হাদি হত্যার আসামিরা © সংগৃহীত

শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত নয় বলে দাবি করেছেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম। তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

রবিবার ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে ফয়সাল করিম ও আলমগীরকে। আদালতে ওঠার আগে ফয়সাল এ কথা বলেন ফয়সাল। তবে আলমগীর এ বিষয়ে মুখ খোলেনি। 

গত ৭ মার্চ রাতে ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। ৮ মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় বিচারক। 

এর আগে, শনিবার (২১ মার্চ) ওসমান হাদি হত্যা মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন আদালত। এই সময়কালে তাকে জেলে গিয়ে জেরা করতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। আবার তাকে ৩ এপ্রিল আদালতে তোলা হবে।

শনিবার ফিলিপকে কলকাতার বিধাননগর আদালতে তোলার আগে, বিধাননগর হাসপাতালে মেডিকেল করা হয়।

পরে তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স পিএসের লকআপে রাখা হয়। সেখান থেকেই তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে এদিন তাকে সরাসরি বিচারকের সামনে পেশ করা হয়নি।

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬